দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক শেষে মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টার দিকে তাকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেশে ফেরেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিংয়ের তাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং। মালয়েশিয়া ও চীন সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, কূটনৈতিক আলোচনা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিতে একাধিক কর্মসূচিতে অংশ নেন।