ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই

 প্রকাশ: ২৬ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ফিলিপাইনে আবারও শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই

অনলাইন ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্ডানাও দ্বীপে শুক্রবার সন্ধ্যায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বিভিন্ন আন্তর্জাতিক ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৭-এর মধ্যে ছিল।

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স (GFZ) জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় ২৯ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়।

প্রাথমিকভাবে বড় ধরনের কোনো হতাহত বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে সুনামির কোনো আশঙ্কা নেই।

উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই দক্ষিণ ফিলিপাইনে আরেকটি শক্তিশালী ভূমিকম্পে ৮০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠল দেশটি।

ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ফিলিপাইন বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্প ও আগ্নেয়গিরিবেষ্টিত অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। ফলে সেখানে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।

Advertisement
Advertisement
Advertisement