কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন   |   মহানগর

কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

অনলাইন ডেস্ক:

রাজধানীর কাঁটাবনের একটি ১৪ তলা আবাসিক ভবনের ১২তম তলার দুটি ফ্ল্যাটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গভীর রাতে আগুন লাগার পর ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দ্রুত উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ছয়টি ইউনিট। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত ৩টা ৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

Advertisement
Advertisement
Advertisement