ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৪ কিলোমিটারজুড়ে যানজট: যাত্রীর দুর্ভোগ চরমে

 প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০১:১৪ অপরাহ্ন   |   জাতীয়

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৪ কিলোমিটারজুড়ে যানজট:  যাত্রীর দুর্ভোগ চরমে

টাঙ্গািইল প্রতিনিধি: 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত বৃদ্ধি পাওয়ায় যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে এলেঙ্গা পর্যন্ত মহাসড়কে শুক্রবার ভোররাত থেকে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এর ফলে মহাসড়কের কয়েকটি অংশে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং যাত্রীদের সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলার সঙ্গে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগপথ হওয়ায় যমুনা সেতু করিডোরে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি যানবাহন চলাচল করছে। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য পরিবহনের সমন্বিত চাপ সড়কে যান চলাচলের গতি কমিয়ে দেয়।

পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ট্রাফিক বিভাগ এবং সেতু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। যান চলাচল সচল রাখতে টোল প্লাজা ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সমন্বয়, ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদার এবং মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

কর্তৃপক্ষের পর্যবেক্ষণ অনুযায়ী, উৎসবকেন্দ্রিক সময়ে মহাসড়কে যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় সড়ক ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ তৈরি হওয়া স্বাভাবিক। এ অবস্থায় যানজট নিরসন এবং যাত্রীসেবার মান বজায় রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সার্বক্ষণিক তৎপর রয়েছে।

সড়ক ব্যবহারকারীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে চালকদের ট্রাফিক নির্দেশনা অনুসরণ, নির্ধারিত লেন ব্যবহার, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং পরিহার এবং যানবাহনের কারিগরি সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

সরকার জনসাধারণের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে। মহাসড়কের পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করছে।

Advertisement
Advertisement
Advertisement