বগুড়ার গাবতলীতে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকীতে এমপি বাদশা শহীদ জিয়ার জন্ম না হলে, হয়তোএদেশ স্বাধীন হতো না
রিপন মিয়া জেলা প্রতিনিধি বগুড়া : বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেছেন, বাংলাদেশের প্রতিটি ক্রান্তিকাল মুহুর্তে শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ভুমিকা ছিল অপরিসীম। তিনি বলেন, শহীদ জিয়ার জন্ম না হলে, স্বাধীনতার ঘোষণা না দিলে হয়তো এদেশ স্বাধীন হতো না।
শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার গাবতলীর বাগবাড়ী জিয়া বাড়ীতে জেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠঅনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথাগুলো বলেন।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি মোরশেদ মিল্টন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, জেলা বিএনপির সহ-সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক এনামুল হক নতুন, শেখ তাহা উদ্দিন নাইন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাহমুদুর রহমান সাজ্জাদ, শহর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রনি, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, যুগ্ম সম্পাদক মুঞ্জু, ফিরোজ মন্ডল, সহ-সম্পাদক সাজেদুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক সাগর, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক সাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা ছাত্রদলের ভার: সভাপতি নাজমুল আহসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তা, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু প্রমুখ। সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয় এবং বৃক্ষরোপন করা হয়