সংবাদ শিরোনাম

সাংবাদিকদের সম্মাননা প্রদানের জন্য আবেদন আহ্বান

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন   |   জেলার খবর

সাংবাদিকদের সম্মাননা প্রদানের জন্য আবেদন আহ্বান

ঢাকা, ৯ পৌষ (২৪ ডিসেম্বর) : 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ইনোভেশন ফেয়ার উপলক্ষ্যে লেখালেখির জন্য সাংবাদিকদের পুরস্কৃত করা হবে। গত এক বছরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যেসব সাংবাদিক বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করেছেন সেগুলো মূল্যায়ন করে পুরস্কার দেওয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। 

আগ্রহী সাংবাদিকদের আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে https://nmst.gov.bd/ ওয়েব সাইটে গিয়ে https://forms.gle/eUWmYCw36qHUF3Lk7 লিংক-এ আবেদন করতে হবে।   

উল্লেখ্য, বাংলাদেশের উদ্ভাবনী শক্তিকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ইনোভেশন ফেয়ার আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১৯ হতে ২১ জানুয়ারি ঢাকায় ইনোভেশন ফেয়ারটি অনুষ্ঠিত হচ্ছে।

ব্যতিক্রমী এ আয়োজনে উদ্ভাবক, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং শিল্প প্রতিষ্ঠানের একই প্ল্যাটফর্মে মিলিত হবার সুবর্ণ সুযোগ ঘটবে।