সংবাদ শিরোনাম

অবৈধ বালু উত্তোলন করায় জরিমানা

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ অপরাহ্ন   |   জেলার খবর

অবৈধ বালু উত্তোলন করায় জরিমানা

খুলনা ব্যুরো :

বাগেরহাটের রামপালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার বাশতলী ইউনিয়নের তালবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫) অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলেন বলে অভিযোগ ওঠে।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাকে এ জরিমানা করা হয়।

জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।