সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন   |   জেলার খবর

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক ১

খুলনা ব্যুরো :

চুয়াডাঙ্গা জেলা পুলিশের নিয়মিত মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করেছে। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে দামুড়হুদা থানাধীন কোমরপুর পূর্বপাড়া গ্রামে আঃ সালামের বাঁশবাগানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ ইউসুফ সাধু (৬৫)-কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে অবৈধ এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি মৃত আঃ রহমানের ছেলে এবং তিনি কোমরপুর মাঠপাড়া গ্রামের বাসিন্দা।এ ঘটনায় তার বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।