সংবাদ শিরোনাম

নগর উন্নয়ন ও সেবা বিষয়ে প্রশাসন ক্যাডারদের ওরিয়েন্টেশন

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন   |   জেলার খবর

নগর উন্নয়ন ও সেবা বিষয়ে প্রশাসন ক্যাডারদের ওরিয়েন্টেশন

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা বিভাগে নবযোগদানকৃত ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের নগর ভবনে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ।

৫ জানুয়ারি সোমবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে খুলনা বিভাগে ন্যস্ত নবযোগদানকৃত (শিক্ষানবিশ) সহকারী কমিশনারদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সিটি কর্পোরেশনের গঠন, কার্যাবলি এবং প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে কেসিসি এ কর্মসূচির আয়োজন করে।


প্রধান অতিথির বক্তব্যে রাজিব আহমেদ বলেন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে খুলনা সিটি

প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জনসেবার মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের জন্য তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিনজন কর্মকর্তাকে সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ আব্দুল হাই, সোনিয়া চৌধুরী ও নির্মল কান্তি তালুকদার। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট ও ভিডিওচিত্রের মাধ্যমে কেসিসির সার্বিক কার্যক্রম তুলে ধরা হয়।

কেসিসির সচিব আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার সুমাইয়া সুলতানা এ্যানি, বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মো: আনিচুজ্জামান সহ কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।