সংবাদ শিরোনাম

ভাসানটেক থেকে সহিংসতার পরিকল্পনাকারী সন্ত্রাসী গ্রেফতার

 প্রকাশ: ০৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন   |   জেলার খবর

ভাসানটেক থেকে সহিংসতার পরিকল্পনাকারী সন্ত্রাসী গ্রেফতার

প্রতিদিনের দেশ রিপোর্ট :

রাজধানীর ভাসানটেক থেকে আসন্ন নির্বাচনে সহিংসতা ও অরাজকতা সৃষ্টির পরিকল্পনাকারী মো. সুমন (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

৪ জানুয়ারি সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাসানটেক আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ধামালকোট বস্তিতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও দীর্ঘদিনের নজরদারির ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমন দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক কারবার এবং সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ভীতি ও ত্রাস সৃষ্টি করছিলেন। তিনি টিনশেড বস্তি এলাকায় প্রায় ১,৪০০টি বাড়ির ওপর প্রভাব বিস্তার করে বিভিন্ন অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত সুমন আসন্ন নির্বাচনের সময় এলাকায় সহিংসতা ও নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে ৩টি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়,সুমনকে  গ্রেফতারের ফলে ধামালকোট, ভাসানটেক ও পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অভিযানের পর সুমনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্পে নেয়া হয়েছে এবং তার নাশকতা পরিকল্পনার বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।