সংবাদ শিরোনাম

লালমোহনে গভীর রাতে ভাঙারি গুদামে রহস্যজনক আগুন, রুবেল মিয়ার ৭ লাখ টাকার মালামাল ভস্মীভূত

 প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন   |   জেলার খবর

লালমোহনে গভীর রাতে ভাঙারি গুদামে রহস্যজনক আগুন, রুবেল মিয়ার ৭ লাখ টাকার মালামাল ভস্মীভূত

ভোলা প্রতিনিধি কামরুল ইসলাম:

লালমোহন উপজেলার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ৩টার দিকে লালমোহন ইউনিয়নের কর্ত্তারকাচারি–মিয়ার হাট সড়কসংলগ্ন একটি ভাঙারি গুদামে আগুন লেগে মুহূর্তেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত গুদামের মালিক রুবেল মিয়া জানান, আগুনে তার প্রায় ৭ লাখ টাকার মালামাল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ওই গুদামে আগুন দেওয়া হয়েছে

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গুদামে থাকা সব ভাঙারি সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত রুবেল মিয়া।