সংবাদ শিরোনাম

সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আধুনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ‘ঈসাখাঁ রয়েল বাফেট

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন   |   জেলার খবর

সোনারগাঁয়ে যাত্রা শুরু করল আধুনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ‘ঈসাখাঁ রয়েল বাফেট

মোঃ হাবিবুর রহমান 

প্রাচীন বাংলার রাজধানী নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আধুনিক মানের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ‘ঈসাখাঁ রয়েল বাফেট’। শুক্রবার সন্ধ্যায় জমকালো আয়োজনে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকার শাহাবুদ্দিন প্লাজার দ্বিতীয় তলায় প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন প্রতিষ্ঠানের কর্ণধার আহম্মেদ হোসেন হিরু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ইউপি সদস্য আবুল হোসেন তুষার, বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান প্রধানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, আধুনিক পরিবেশে স্বল্প মূল্যে দেশি-বিদেশি নানান স্বাদের খাবার উপভোগের সুযোগ থাকছে ‘ঈসাখাঁ রয়েল বাফেট’-এ। বিশেষ আকর্ষণ হিসেবে বুফে সেবায় মাত্র ১,০৪৯ টাকায় ১০১টি আইটেমের বৈচিত্র্যময় খাবার পরিবেশন করা হবে।

সেবার মান ও খাবারের বৈচিত্র্যে সোনারগাঁওবাসীর নতুন গন্তব্য হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অতিথি ও উদ্যোক্তারা।