চায়ের দোকানে প্রাইভেট কার, নিহত ১
খুলনা ব্যুরো :
ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কার চায়ের দোকানে ঢুকে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিশুতলা বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত ইব্রাহিম হোসেন রাখালভোগা গ্রামের মৃত আলিম মন্ডলের ছেলে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।