সংবাদ শিরোনাম

কক্সবাজারে রামুতে আঞ্চলিক বিকেএসপি পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন   |   জাতীয়

কক্সবাজারে রামুতে আঞ্চলিক বিকেএসপি পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কক্সবাজার, ২১ চৈত্র (৪ এপ্রিল):

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আজ কক্সবাজারে রামুতে অবস্থিত আঞ্চলিক  বিকেএসপি পরিদর্শন করেছেন। 

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সেখানে অবস্থানরত খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও দাবি মনোযোগ দিয়ে শোনেন। খেলোয়াড়দের সার্বিক কল্যাণ, প্রশিক্ষণ সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় প্রতিমন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনে অংশ নেন এবং তাদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।