সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতু টোল ঘর এলাকায় বিপুল পরিমান অবৈধ মাদক গাঁজাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতু টোল ঘর এলাকায়  বিপুল পরিমান অবৈধ মাদক গাঁজাসহ ০৩ জনকে  গ্রেফতার করেছে র‍্যাব-৫

মোঃ জালাল উদ্দীন, রাজশাহী ব্যুরোঃ

র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল দুপুরে  চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ মহানন্দা সেতু টোল ঘর সংলগ্ন জনৈক মোঃ এমদাদুল হক এর রড সিমেন্ট দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ৪৯.৫০০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ মাদক কারবারী ১। মোঃ আলফাজ মিয়া (২৩), পিতা-মোঃ ফুল মিয়া, মাতা-মোছাঃ এশাবানু, স্থায়ী সাং-উত্তর বরক, জগদীশপুর ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, বর্তমান ঠিকানা: শ্বশুর মইনুদ্দিন, সাং-পূর্ব ইটাখোলা রেল লাইনের পাশে, নোয়াপাড়া ইউপি, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ২। ট্রাক ড্রাইভার মোঃ রকি আহমেদ (২৬), পিতা-মৃত শাকিল আলী, মাতা-মোছাঃ রোজিনা বেগম, সাং-ঝালুকা, ৩। ট্রাক হেলাপার মোঃ সানোয়ার আহমেদ (১৯), পিতা-মোঃ বাবর আলী, মাতা-ছানোয়ারা বেগম, সাং-নওদা সাহিবার, উভয় থানা-দুর্গাপুর, জেলা-রাজশাহীদেরকে আটক করা হয়।

ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনা সূত্রে জানা যায়, ০২ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ০৮:০৫ ঘটিকার সময় র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা এলাকায় নিয়মিত টহল, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বের হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর থানাধীন বিশ্বরোড এলাকায় অবস্থানকালীন ০৮.৪৫ ঘটিকায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মালবাহী ট্রাকে করে অবৈধ মাদকদ্রব্য নিয়ে হবিগঞ্জ জেলা হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট যাওয়ার উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমানার ভিতর প্রবেশ করেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ মহানন্দা সেতুর টোল ঘর সংলগ্ন জনৈক মোঃ এমদাদুল হক এর রড সিমেন্ট দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করা হয়। অস্থায়ী চেকপোষ্ট পরিচালনাকালে একই তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় একটি মালবাহী ট্রাক ঘটনাস্থল চেকপোষ্টের কাছে আসলে গাড়িটি থামানোর সংকেত দিলে সংকেত পেয়ে গাড়িটি থামালে সন্দেহ জনকভাবে উল্লিখিত আসামীদেরকে ঘটনাস্থলে ট্রাকের কেবিনের ভিতর হতে আটক করা হয়। আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে ট্রাকের পিছন ডালায় ত্রিপলে ঢাকা অবস্থায় ০৪টি সাদা প্লাষ্টিকের তুলার বস্তার ভিতর বিশেষ কায়দায় রাখা ০৪টি চটের বস্তার ভিতর ১৪টি নীল রংয়ের পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো সর্বমোট ৪৯.৫০০ (ঊনপঞ্চাশ দশমিক পাঁচ শূণ্য শূণ্য) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা, সাদা রংয়ের প্লাস্টিকের ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা (চালাল বিহীন), ০২টি স্যালো মেশিন, মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মালবাহী ট্রাক এবং আসামীদের হেফাজত হতে মাদক কারবারীতে ব্যবহৃত ০৪টি মোবাইল ফোন ও নগদ ১২,৮০০/- (বারো হাজার আটশত) টাকা একই তারিখ ১২.০৫ ঘটিকায় আলামত হিসেবে জব্দ করা হয়।