সংবাদ শিরোনাম

খুলনায় বিপুল পরিমান ইয়াবা সহ যুবক গ্রেফতার

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন   |   জাতীয়

খুলনায় বিপুল পরিমান ইয়াবা সহ যুবক গ্রেফতার

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য অর্জন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। বিশেষ অভিযানে ১০ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে হরিণটানা থানা পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (৪ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হরিণটানা থানা পুলিশের একটি চৌকস দল খুলনা-সাতক্ষীরা মহাসড়কের কৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিল্লাল ভল্কানাইজিংয়ের সামনে সন্দেহজনকভাবে অবস্থানরত নাহিদ সরদার (২৫) নামের এক যুবককে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে ১০ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত নাহিদ সরদার মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার কনকসার গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ মিরাজ সরদার বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে খুলনা অঞ্চলে মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিল। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় হরিণটানা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

মাদক নির্মূলে কেএমপি’র নিয়মিত অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।