চাঁপাইনবাবগঞ্জে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার

 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তি গ্রেফতার
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি।

শনিবার  বেলা ১১টা  পর্যন্ত জেলার নাচোল থানাধীন নাসিরাবাদ গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  বিশ্বনাথ মন্ডল (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি নাসিরাবাদ গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দা।

অভিযানকালে তার কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
ডিএনসি’র জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Advertisement
Advertisement
Advertisement