চাঁদার টাকা না পেয়ে যুবককে নৃশংস নির্যাতন
প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাঁদার টাকা না পেয়ে আবু সুফিয়ান সিজু (২৫) নামে এক যুবককে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে দীর্ঘ সময় ধরে নৃশংসভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উমরপুর ঘাট এলাকায়। আহত সিজু বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, কয়েকজন জামায়াত-শিবিরকর্মী তাকে ধরে খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে হাত ও পায়ে কোপায় এবং মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিজু এ ঘটনায় জামায়াত-শিবিরের কয়েকজন কর্মীর জড়িত থাকার অভিযোগ করেন। শিবগঞ্জ থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।