সংবাদ শিরোনাম

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

 প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন   |   জেলার খবর

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদ–২০২৬ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোঃ মঈনুল হক এবং সাধারণ সম্পাদক পদে মোঃ গোলাম কিবরিয়া নির্বাচিত হয়েছেন।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত অফিসার্স এসোসিয়েশনের ক্লাবের সভাকক্ষে ভোটগ্রহণ হয়। নির্বাচনে সহ-সভাপতি হন এস. এম. সাইফুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক হন মোঃ রবিউল ইসলাম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ জাহিদুল ইসলাম এবং ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হন মোঃ হেলাল ফকির।

এ ছাড়া সমাজকল্যাণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক শেখ জাহিদ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এম. এম. রবিউল ইসলাম শুভ এবং কোষাধ্যক্ষ মোঃ শহীদুল্লাহ আযম নির্বাচিত হন। সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জি. এম. মাহফুজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান ও সাদেক হোসেন প্রামাণিক।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ আবু হায়াত এবং নির্বাচন কমিশনার ছিলেন মিনা মনিরুল ইসলাম, মুঃ মিজানুর রহমান, কাউসার আহমেদ ও মোঃ জোহুর-উজ-জামান।