সংবাদ শিরোনাম

ডুমুরিয়ায় যুবকের চোখ উপড়ে ঝুলন্ত লাশ উদ্ধার

 প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন   |   জেলার খবর

ডুমুরিয়ায় যুবকের চোখ উপড়ে ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের একটি বাগান থেকে জীম খান (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের বাম চোখ উপড়ে থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা—নিয়ে এলাকায় দেখা দিয়েছে নানা গুঞ্জন।

রবিবার সন্ধ্যায় খেলতে বের হয়ে আর বাড়ি ফেরেনি জীম। ১ ডিসেম্বর সোমবার  সকালে বাড়ির পাশের বাগানে আমগাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা।

রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ শাহজাহান আলী জানান, “লাশে আঘাতের দাগ নেই, তবে বাম চোখ তোলা। ছেলেটি নেশাগ্রস্ত ছিল বলে জানা আছে।”

ডুমুরিয়া থানার ওসি মাসুদ রানা বলেন,“ঘটনাটি নিয়ে ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।”

ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আনাম।