চাঁপাইনবাবগঞ্জে স্কুলে চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে চোর আটক, উদ্ধার মালামাল

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে স্কুলে চুরির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে চোর আটক, উদ্ধার মালামাল
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে স্কুলে সংঘটিত চুরির ঘটনার রহস্য উদঘাটন করে ২৪ ঘণ্টার মধ্যেই চোর আটক এবং চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার নবাবগঞ্জ পৌর এলাকার ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের মাল্টিমিডিয়া কক্ষ থেকে অজ্ঞাতনামা চোরেরা ৩টি ৪০ ইঞ্চি জেভিসিও (JVCO) স্মার্ট ওয়াল টিভি, আইপিএসের ব্যাটারি ও মেশিনসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

ঘটনার পরপরই সদর মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার  রাত  ১১টা সমায় শহরের খামার এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিকেও গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ২টি স্মার্ট টিভি উদ্ধার করা হয়। পরবর্তীতে আদালতে সোপর্দ করা হলে এক আসামি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করে। মঙ্গলবার  তাদেরকে  কোটে প্রেরণ করা হয়।

থানা  পুলিশ ইনচার্জ  জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে এবং বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

উদ্ধারকৃত মালামালের মূল্য:
উদ্ধার হওয়া ৩টি জেভিসিও স্মার্ট টিভির আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।



Advertisement
Advertisement
Advertisement