চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেফতার

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেফতার
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

 চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি দল মঙ্গলবার ৭ এপ্রিল বিকেল ৩টা  সদর মডেল থানাধীন পৌরসভার দুর্গাপুর বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বাইতুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশের কাঁচা রাস্তা থেকে  সাবিনা বেগম (৩৪) নামে এক নারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃত সাবিনা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপর রাজারামপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের  চলছে বলে পুলিশ জানিয়েছে।


Advertisement
Advertisement
Advertisement