সংবাদ শিরোনাম

যশোরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন   |   জেলার খবর

যশোরে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি

খুলনা ব্যুরো :

বিশ্ব এইডস দিবস উপলক্ষে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উদ্যোগে ১ ডিসেম্বর সোমবার সকালে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে সকাল ৯টা ২০ মিনিটে যাত্রা শুরু হওয়া র‌্যালিটি তিন নম্বর গেট হয়ে হাসপাতালের অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে দুই নম্বর গেট দিয়ে ফিরে এসে ৯টা ৩০ মিনিটে শেষ হয়।

র‌্যালিতে হাসপাতালের চিকিৎসক, স্টাফ নার্স, স্বাস্থ্যকর্মী ও অন্যান্য কর্মচারী প্রায় ৩০–৪০ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা HIV/AIDS প্রতিরোধ, নিয়মিত পরীক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত বলেন, “এইডস প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত পরীক্ষার গুরুত্ব অপরিসীম। নিরাপদ আচরণ এবং তথ্যভিত্তিক সচেতনতা HIV–এর ঝুঁকি কমাতে সহায়ক।” তিনি আরও জানান, যশোর জেনারেল হাসপাতাল নিয়মিত HIV পরীক্ষা, কাউন্সেলিং এবং চিকিৎসা সেবা প্রদান করে আসছে।