খুলনায় রাষ্ট্রদ্রোহ মামলায় আইনজীবী কারাগারে
খুলনা ব্যুরো :
রাষ্ট্রদ্রোহ মামলায় যুক্ত আওয়ামীপন্থি আইনজীবী এ্যাড. পারভেজ আলম খানকে খুলনার মহানগর দায়রা জজ আদালত সোমবার (১ ডিসেম্বর) কারাগারে পাঠিয়েছে।
জানা যায়, পারভেজ আলম খান ২৩ সেপ্টেম্বর উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পেয়েছিলেন। সেই জামিন মেয়াদ শেষ হওয়ার পর নিম্ন আদালত তাকে ৩০ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেন। পরে আদালত ১ ডিসেম্বর পর্যন্ত পূর্বের আদেশ বর্ধিত করেন।
জামিন মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ১ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে নতুন জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করা হয়।