ঝিনাইদহে ইলেকট্রনিক্স ব্যবসায়ী হত্যা: মূল আসামী গ্রেফতার
খুলনা ব্যুরো :
ঝিনাইদহ শহরের পবহাটি সিটি মোড়ে ইলেকট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেন (৪০) কে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী সাথী বেগম সদর থানায় মামলা দায়ের করলে র্যাব-৬ অভিযান চালিয়ে রাহাত আলী (২৫) কে ১ ডিসেম্বর সোমবার ভোররাতে সদর উপজেলার উদয়পুর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাহাত পবহাটি গ্রামের ইউনুচ লস্করের ছেলে।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেহেদী ইমরান সিদ্দিকী জানান, বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।