শ্রীপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
খুলনা ব্যুরো :
মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
আইন লঙ্ঘনের দায়ে মেসার্স সাহা ট্রেডার্স ও মেসার্স রাজিব ট্রেডার্সকে জরিমানা করা হয়। এ ছাড়া বাজারের অন্যান্য দোকানিদের সতর্ক করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি টিম অংশ নেয়। কর্মকর্তা সজল আহম্মেদ জানান, ভোক্তাদের সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।