সংবাদ শিরোনাম

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান স্থগিত

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন   |   জেলার খবর

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান স্থগিত

ঢাকা, ১৬ অগ্রহায়ণ (১ ডিসেম্বর):

আগামীকাল জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানের সকল পূর্বনির্ধারিত কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

  এই স্থগিতাদেশের ফলে আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণমাধ্যমকর্মী, অংশগ্রহণকারী, সংগঠক এবং বিভিন্ন অংশীজনের যে কোনো অসুবিধার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।  

  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫-এর সমাপনী অনুষ্ঠান আয়োজনের নতুন তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে বলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে।