সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ একজন আটক

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ একজন আটক

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহানন্দা টোল প্লাজা চেকপোস্টে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানোর সময় রয়েল হাসান অরণ্য (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছে মেড ইন ইউএসএ ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন পাওয়া যায়।

আটক রয়েল হাসান অরণ্য শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচুকা মাদ্রাসা বাজার এলাকার মৃত আল মামুনের ছেলে।

অস্ত্রসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।