যশোরে অস্ত্র-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

জেলার খবর

যশোরে অস্ত্র-গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

খুলনা  ব্যুরো :

যশোর সদর উপজেলার মধুগ্রাম এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, ৫০ রাউন্ড গুলি, ১০টি ম্যাগজিন ও সাড়ে ৪ কেজি গাঁজাসহ লিটন গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। ২৯ নভেম্বর শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে ধরা হয়।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, লিটন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্র চালানটি চট্টগ্রামে পাঠানোর উদ্দেশ্যে ভারত থেকে আনা হয়েছিল। ডিবি পুলিশের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।