খালিশপুরে ছুরিকাঘাতে নিহত ১, আহত ১
খুলনা ব্যুরো :
খুলনার খালিশপুর এলাকায় ছুরিকাঘাতে দুই যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ২৭ নভেম্বর সন্ধ্যার পর ফেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
আহতরা হলেন ঈশান ও রাজ। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঈশানের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
স্থানীয় সূত্র জানায়, পূর্ববিরোধের জেরে এ হামলা হতে পারে। হামলাকারীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে দুই যুবকের ওপর হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।