খুলনায় আলাউদ্দিন হত্যার মূল আসামি মিন্টু গ্রেফতার

অনলাইন ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

জেলার খবর

খুলনায় আলাউদ্দিন হত্যার মূল আসামি মিন্টু গ্রেফতার

খুলনা:

র‌্যাব - ৬ খুলনার করিমনগর এলাকায় আলাউদ্দিন মৃধা হত্যাকাণ্ডের মূল আসামি মিন্টু শেখকে গ্রেফতার করেছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রূপসার হোসেনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ সিপিসি-স্পেশাল কোম্পানির চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। গ্রেফতারকৃত মিন্টু শেখ সোনাডাঙা থানার ময়লাপোতা এলাকার আলমগীর শেখের ছেলে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্ত্রী নারগিস বেগমের দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডটি পূর্ব শত্রুতার জের ধরে সংঘটিত হয়। গত ১৬ নভেম্বর রাতে করিমনগরের নিজ বাড়ির সামনের রাস্তার পাশে আলাউদ্দিন মৃধাকে পিস্তল দিয়ে গুলি করা হয় এবং গলায় পোচ দিয়ে হত্যা করা হয়।

র‌্যাব জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।##