চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সদর মডেল থানার রামকৃষ্টপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন মোছা. তানিয়া খাতুন (৩১), স্বামী মো. মোস্তাফিজুর রহমান, পিতা মৃত তরিকুল ইসলাম, মাতা মোছা. গেলুনুর বেগম, সাং-রামকৃষ্টপুর, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
অভিযানকালে তানিয়া খাতুনের কাছ থেকে ২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।