দিঘলিয়ায় নবাগত ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
১১ নভেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন

জেলার খবর

দিঘলিয়ায় নবাগত ইউএনও ও এসিল্যান্ডকে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

খুলনা ব্যুরো :

খুলনার দিঘলিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হারুন অর রশিদ ও সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দিঘলিয়া প্রেসক্লাব।

১১ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দেন এবং তাঁর দায়িত্বপালনে সহযোগিতার আশ্বাস জানান।

সৌজন্য সাক্ষাতে ইউএনও হারুন অর রশিদ বলেন, “দিঘলিয়ার উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আসবে।” তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এ সময় প্রেসক্লাব সভাপতি মো. শহিদুল ইসলামসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।