সাতক্ষীরায় মানবপাচারকারী আটক সহ নারী উদ্ধার
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
সাতক্ষীরার তুলুইগাছা সীমান্ত এলাকা থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে আনা এক নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৫ অক্টোবর শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার কুলিয়াডাঙ্গা গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক আবুল কালাম (৭৪) ও তার ছেলে ইমরান হোসেন (২৩)কে আটক করেছে বিজিবি।
উদ্ধারকৃত নারী সেতু আক্তার নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামের জিয়া শেকের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক বাবা-ছেলে এবং চক্রের আরও ১৫ জন পলাতক সদস্য মিলে তাকে ভারতে পাচারের পরিকল্পনা করছিল।
বিজিবি জানিয়েছে, আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং উদ্ধারকৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।