চাঁপাইনবাবগঞ্জে নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, বিচার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

অনলাইন ডেস্ক
২৪ অক্টোবর ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু, বিচার চেয়ে এলাকাবাসীর মানববন্ধন

মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার ফুলবাড়ি মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ভূক্তভোগীদের পরিবার।

বক্তারা বলেন, স্থানীয় সংসদ সদস্য সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকরা আমাদের উপর অতর্কিত হামলা করে। এতে আমাদের দুই জনের মৃত্যু হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। 

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু-তাহের খোকন,  ফতেপুর ইউনিয়নের বিএনপির সভাপতি মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ, আজের শেখ, ছাত্র নেতা কাফেক, কাহার, ভুক্তভোগী পরিবারের সদস্য   জুলেখা বেগম, নূরেসা বেগম, শিউলি বেগমসহ অনন্য।

এর আগে ১৪ অক্টোবর বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কোল সাহাপুকুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিনের ও সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীম অবস্থান মারা যান দুই ভাই মিলন আলী ও আলম আলী।