ভোলায় বেসরকারি ক্লিনিক ব্যবস্থাপক ও সেবা প্রদানকারীদের জন্য পুষ্টি বিষয়ক পুনঃপ্রশিক্ষণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

জেলার খবর

ভোলায় বেসরকারি ক্লিনিক ব্যবস্থাপক ও সেবা প্রদানকারীদের জন্য পুষ্টি বিষয়ক পুনঃপ্রশিক্ষণ অনুষ্ঠিত

ভোলা জেলা প্রতিনিধি | ২২ অক্টোবর ২০২৫

গর্ভবতী নারী, প্রসূতি মা ও ০–৩৬ মাস বয়সী শিশুর পুষ্টিসেবা এবং কম জন্ম-ওজনের নবজাতকের যত্ন উন্নয়নে ভোলায় শুরু হয়েছে ‘কমিউনিটি বেইজড এনগেজমেন্ট (সিবিই) প্রকল্প’–এর আওতায় পুষ্টি বিষয়ক পুনঃপ্রশিক্ষণ কার্যক্রম।

জেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিকের ব্যবস্থাপক ও সেবা প্রদানকারীদের নিয়ে ভোলার সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এই প্রশিক্ষণটি তিনটি ব্যাচে সম্পন্ন হচ্ছে। প্রথম ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ১৫–১৬ অক্টোবর, দ্বিতীয় ব্যাচ ১৯–২০ অক্টোবর এবং তৃতীয় ব্যাচ চলছে ২১–২২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।

প্রশিক্ষণে মাতৃ ও শিশুপুষ্টি, কম জন্ম-ওজনের নবজাতকের যত্ন এবং সম্প্রদায়ভিত্তিক পুষ্টি কার্যক্রমের মানোন্নয়ন বিষয়ে বিস্তৃত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হচ্ছে। অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজ নিজ প্রতিষ্ঠানে সেবার গুণগত মান বাড়াতে ও পুষ্টি সেবাকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে সক্ষম হবেন।

জাতীয় পুষ্টিসেবা (এনএনএস)–এর ব্যবস্থাপনায় এবং ভোলা সিভিল সার্জন অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে ইউনিসেফ (UNICEF)।