ডেঙ্গু প্রতিরোধে ছাত্র ফেডারেশন সোনারগাঁও আঞ্চলিক কমিটির সচেতনতামূলক কার্যক্রম ও স্মারকলিপি প্রদান
প্রতিদিনের দেশ রিপোর্ট:
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজ সোনারগাঁও আঞ্চলিক কমিটির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে সোনারগাঁও ইউনিয়ন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোনারগাঁও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সোনারগাঁও মেরিট ইন্টারন্যাশনাল স্কুল এবং জিআর স্কুল অ্যান্ড কলেজসহ সোনারগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) সংগ্রহ কার্যক্রমও সফলভাবে পরিচালিত হয়।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন সোনারগাঁও শাখার সংগঠক ফয়সাল হোসেন, নাজমুল হাসান শান্ত, আরিয়ান আহমেদ জুনায়েদ, সফিউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ। বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র নেতা সাইদুর রহমান, গণসংহতি আন্দোলন সোনারগাঁও শাখার সম্পাদক মোবাশ্বির হোসাইন এবং যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম হিমেল।
এ সময় ছাত্র নেতা সাইদুর রহমান বলেন : “ডেঙ্গু শুধু একটি রোগ নয়, এটি আমাদের অব্যবস্থাপনা ও অবহেলার প্রতিফলন। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিক—পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করুক, মশার উৎপত্তিস্থল ধ্বংস করুক। পাশাপাশি, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সচেতনতা তৈরিতে মাঠে আছি এবং থাকবো। স্বাস্থ্যই হচ্ছে মানুষের সবচেয়ে মৌলিক অধিকার—এ অধিকার নিশ্চিত করাই আমাদের আন্দোলনের অংশ।