খুলনায় প্রতিবেশীর হাতে গুরুতর জখম, চা বিক্রেতা থানায় আত্মসমর্পণ

অনলাইন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৫, ১০:০০ অপরাহ্ন

জেলার খবর

খুলনায় প্রতিবেশীর হাতে গুরুতর জখম, চা বিক্রেতা থানায় আত্মসমর্পণ

খুলনা প্রতিনিধি :

খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকায় ৩ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে প্রতিবেশী ফিরোজ বটি দিয়ে মো. শরীফুল ইসলাম বাবু (৫০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে।

আহত বাবু স্থানীয় মফিজুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, হামলাকারী ফিরোজ বাক প্রতিবন্ধী এবং চা বিক্রেতা। ঘটনায় জানা গেছে, শুক্রবার সকালে বাবু তার স্ত্রীর দিকে উস্কানিমূলক মন্তব্য করেন, এছাড়া বাবু তার চায়ের দোকান থেকে বিভিন্ন সময়ে বাকি টাকা পরিশোধ করতেন না। এ জের ধরেই বিকেল সাড়ে ৩ টার দিকে ফিরোজ তাকে কুপিয়ে জখম করে।

স্থানীয়রা আহত বাবুকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারী ফিরোজ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং তাকে হেফাজতে নেয়া হয়েছে।

দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম জানিয়েছেন, “আমরা ঘটনার পুরো বিষয়টি খতিয়ে দেখছি। স্থানীয়রা ও পরিবারকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হচ্ছে।