যশোর সীমান্তে বিজিবির অভিযান, মাদক সহ আসামি আটক

অনলাইন ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন

জেলার খবর

যশোর সীমান্তে বিজিবির অভিযান, মাদক সহ আসামি আটক

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ আসামি আটকসহ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে।

আজ বুধবার (২ অক্টোবর) আন্দুলিয়া, হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিজিবির টহলদল অভিযান চালায়। এ সময় ভারতীয় ফেনসিডিল, গাঁজা, বাইসাইকেল, ফুসকা, শাড়ি, টি-শার্ট ও বিভিন্ন কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।