চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

অনলাইন ডেস্ক
০২ অক্টোবর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে  প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মাধ্যমে ‘কৈলাসে’ ফিরেছেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের আগে আজ সকালে ঘট বিসর্জন দেয়া হয় এবং বিকেলে সিঁদুর খেলা শেষে সরকারিভাবে নির্ধারিত সময়ে মহানন্দা, পুনর্ভবা, পাগলা ও পদ্মা নদীসহ পুকুর বিলে প্রতিমা বিসর্জন দেয়া হয়। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হওয়া উৎসবে প্রতিদিন ভক্তরা এ-ম-প থেকে ও-ম-প ঘুরে দুর্গামায়ের চরণে শ্রদ্ধাঞ্জলি দেন। করেন পূজা-অর্চনা। ভক্তদের পদচারণায় মুখরিত ছিল মন্দির এলাকাগুলো। 

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পাশাপাশি, সেনাবাহিনী, র‌্যাব, আনসার সদস্যরা ছিলেন সজাগ। সীমান্ত এলাকার পূজাম-পগুলো সুরক্ষায় বিজিবি মোতায়েন করা হয়। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ম-পগুলোয় নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়, স্থাপন করা হয় সিসি ক্যামেরা।

আজ সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন। ভক্তরা চোখের জলে বিদায় জানান দেবী দুর্গামাকে, কামনা করেন সুখ ও শান্তি। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় এবার ১৫৯টি ম-পে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে সদর উপজেলায় ৬০টি, শিবগঞ্জ উপজেলায় ৪৮টি, গোমস্তাপুর উপজেলায় ৩২টি, নাচোল উপজেলায় ১৬টি ও ভোলাহাট উপজেলায় ৩টি পূজামন্ডপ ছিল।  

আজ সন্ধ্যায় যোগাযোগ করা হলে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, ম-পগুলোসহ সারা জেলায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই বিসর্জন কার্যক্রম শেষ করার জন্য পূজা কমিটির নেতৃবৃন্দকে বলা হয়েছে।