সীমান্তে পতাকা বৈঠকে মেয়েকে বাবার লাশ দেখালো বিজিবি-বিএসএফ
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
যশোরের শার্শা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক আব্দুল জব্বার মন্ডল (৭৫) এর লাশ তার বাংলাদেশে অবস্থানরত মেয়ে ও স্বজনদের দেখানো হয়েছে। ১ অক্টোবর বুধবার বিকেলে ধান্যখোলা সীমান্তের মেইন পিলার ২৫/৬-এস এর কাছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ও ভারতের ৬৭ বিএসএফ ব্যাটালিয়নের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন--
কাঁচপুর সেতুতে ট্রাক দুর্ঘটনায় দুই চালক নিহিত
খুলনায় গাজা ও মোটরসাইকেল সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিজিবি সূত্র জানায়, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার বাশঘাটা গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার মন্ডল বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর খবর পেয়ে বাংলাদেশে অবস্থানরত তার মেয়ে মিতু (বেনাপোল পোর্ট থানার বাবলু মন্ডলের স্ত্রী) ও স্বজনরা বাবার লাশ দেখার জন্য আবেদন করেন।
বিএসএফের মাধ্যমে বিষয়টি বিজিবির কাছে পৌঁছালে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। পরে বিজিবি-বিএসএফ সদস্যদের উপস্থিতিতে মরদেহ মিতু ও তার স্বজনদের দেখানো হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, “মানবিক দিক বিবেচনায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশি মেয়ে মিতু ও স্বজনদের আব্দুল জব্বার মন্ডলের লাশ দেখানো হয়। পরে মরদেহ ভারতে নিয়ে যাওয়া হয় দাফনের জন্য।