গাইবান্ধায় ফায়ার সপ্তাহ–২০২৬ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
শামীম পারভেজ গাইবান্ধা জেলা প্রতিনিধি:
অগ্নিযোদ্ধাদের একটাই পণ,নিরাপদ রাখবো সম্পদ ও জীবন,এই মহতী প্রতিপাদ্যকে সামনে রেখে অত্যন্ত উৎসব মুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০-০৫-২০২৬খ্রি: গাইবান্ধা জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা,জেলা প্রশাসক গাইবান্ধায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জসিম উদ্দীন,পুলিশ সুপার গাইবান্ধায়।উদ্বোধন শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জনাব মোঃ মাহমুদুল হাসান বিএফএম-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গাইবান্ধা জেলার সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।