শ্যামনগরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নিষিদ্ধ ভারতীয় ঔষধ উদ্ধার

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন   |   খুলনা

শ্যামনগরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে নিষিদ্ধ ভারতীয় ঔষধ উদ্ধার

খুলনা ব্যুরো :

সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

১৫ জুন দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় সোমবার (১৫ জুন) রাত ১টার দিকে শ্যামনগর থানার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল এবং বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ফেন্সিডিল ও ঔষধের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সীমান্ত ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




Advertisement
Advertisement
Advertisement