জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পরিবারভিত্তিক সচেতনতায় জোর
খুলনা ব্যুরো :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পরিবার ও সম্প্রদায়ভিত্তিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। এ লক্ষ্যে ১৪ জুন রোববার নগরীর শহীদ হাদিস পার্কে দিনব্যাপী ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন । এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশকর্মী, উন্নয়নকর্মী, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ নাগরিকেরা অংশ নেন।
ক্লাইমেট ক্যাম্পে সিগনেচার ক্যাম্পেইন, জলবায়ুবিষয়ক জারিগান, পটগান, পথনাটক এবং উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং পরিবারভিত্তিক উদ্যোগের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শুধু সরকার বা উন্নয়ন সংস্থার উদ্যোগ যথেষ্ট নয়। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় পরিবেশবান্ধব উদ্যোগ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সমাপনী বক্তব্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মোঃ রেদওয়ানুল ইসলাম রোহান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই একটি সম্মিলিত দায়িত্ব। পরিবার, সমাজ ও রাষ্ট্র একসঙ্গে কাজ করলেই টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠান বাস্তবায়নে সহযোগিতা করে ইয়ুথ ফর কেয়ার প্লাটফর্ম । আয়োজকেরা জানান, পরিবেশ ও জলবায়ু বিষয়ে জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।