খুলনায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের চমক

 প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের চমক

মাসুদ আল হাসান,খুলনা :

শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর ধারণা তুলে ধরতে খুলনায় জেলা পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন রোববার খুলনা জেলা স্কুল অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় পরিচালিত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এ আয়োজন করে

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আব্দুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তাজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক কানিজ ফাতেমা লিজা (শিক্ষা ও আইসিটি)  এবং জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩টি দল অংশ নেয়। তারা উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তিনির্ভর সমাধান এবং উদ্যোক্তা ধারণা উপস্থাপন করে।

আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতার প্রশংসা করেন। তাঁরা ভবিষ্যৎ বিজ্ঞানী, গবেষক ও উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতাকে দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement
Advertisement
Advertisement