ইয়াবা,মাদক বিক্রির টাকা ও মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেনেড বাবু গ্রুপের সদস্য আটক
খুলনা ব্যুরো :
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূর আলম ইসলাম ওরফে নূরু (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৫০০ টাকা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ১২ জুন রাত সাড়ে ১২টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার একটি দল সাত্তার বিশ্বাস সড়কের করবী নামের একটি বাড়ির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার নূর আলম ইসলাম সোনাডাঙ্গা এলাকার খোকন কমিশনারের কালভার্ট সংলগ্ন ২১ পরিবার এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তিনি কথিত ‘গ্রেনেড বাবু গ্রুপ’-এর সদস্য।
এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজুর পর আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার নূরের বিরুদ্ধে এর আগেও বিস্ফোরক দ্রব্য, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।