রামপালে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন   |   খুলনা

রামপালে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি

মাসুদ আল হাসান, খুলনা :

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল) রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত ২৯ হাজার ৭৭৩ মেট্রিক টন কয়লা নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে।

শুক্রবার দুপুরে মার্শাল পতাকাবাহী এমভি জিআর ইস্তাম্বুল জাহাজটি বন্দরের আলফা-১২ জেটিতে নোঙর করে। বিকেল থেকে জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম শুরু হয়েছে। লাইটারেজ জাহাজের মাধ্যমে এসব কয়লা রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টে সরবরাহ করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়লাভিত্তিক এ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট চালাতে প্রতিদিন প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। দুই ইউনিট থেকে দৈনিক ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন হয় প্রায় ১০ হাজার মেট্রিক টন কয়লা।

বিআইএফপিসিএলের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানান, বিদ্যুৎকেন্দ্রে পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে এবং বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ বিভাগের চাহিদা অনুযায়ী নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement