খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক আহত , হাসপাতালে ভর্তি

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন   |   খুলনা

খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক আহত , হাসপাতালে ভর্তি

খুলনা ব্যুরো :

খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় মো. ইমরুল (২৬) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে গোবরচাকা ভাজাআলা গলিতে এ ঘটনা ঘটে।

আহত ইমরুল স্থানীয় বাসিন্দা কামাল শেখের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর প্রায় ১টা ৫০ মিনিটের দিকে ৪ থেকে ৫টি মোটরসাইকেলে করে ৮-৯ জন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ বলেন, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement