সংবাদ শিরোনাম

গবেষণার মেধাস্বত্ব নিশ্চিত হলে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব : উপাচার্য

 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন   |   খুলনা

গবেষণার মেধাস্বত্ব নিশ্চিত হলে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব : উপাচার্য

খুলনা ব্যুরো :

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস অ্যান্ড প্রটেকশন স্ট্র্যাটেজিস’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে টেকনোলজি ট্রান্সফার অফিস (টিটিও) হিট সাব-প্রজেক্টের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, গবেষণার মেধাস্বত্ব নিশ্চিত করা গেলে তা জাতীয় উন্নয়ন ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি গবেষকদের উদ্ভাবন সুরক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, গবেষণার ফলাফল যাতে মালিকানা হারিয়ে না ফেলে, সে জন্য মেধাস্বত্ব অধিকার সংরক্ষণ জরুরি। ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, গবেষণার অর্জিত ফলাফলের মালিকানা সংরক্ষণ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন উদ্ভাবনের মেধাস্বত্ব সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের এএসপিএম প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন।

দিনব্যাপী কর্মশালায় তিনটি টেকনিক্যাল ও তিনটি আলোচনা সেশন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুল ও ডিসিপ্লিনের শিক্ষক, গবেষক, শিল্প প্রতিনিধি, আইনজীবী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।