খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
খুলনা ব্যুরো :
খুলনার খানজাহান আলী থানার যগীপুল বউ বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রানা (৩৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। ৭ জানুয়ারি বুধবার রাত সাড়ে সাতটার দিকে তাফসীর গাজীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত রানাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবর্ষণের পর তারা দ্রুত পালিয়ে যায়। এতে রানা গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি দেশীয় তৈরি শটগান, এক রাউন্ড গুলি, একটি পিস্তলের খোসা ও দুইটি গুলির মাথা উদ্ধার করে। আহত রানাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।পুলিশ বলছে, ঘটনার পেছনের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।